ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিল্লির ঘটনা জাতীয় লজ্জা: মনমোহন সিং

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ২৮ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দিল্লির ঘটনা জাতীয় লজ্জা: মনমোহন সিং

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে দিল্লীতে সংঘটিত হিন্দুত্ববাদী তাণ্ডবকে ‘জাতীয় লজ্জা’র বিষয় আখ্যা দিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও অর্থনীতিবিদ মনমোহন সিং।

রাষ্ট্রপতি ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দিল্লীতে সহিংসতা মোকাবেলায় বিজেপি সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। টানা পাঁচ দিন ধরে দিল্লীতে চলছে হিন্দুত্ববাদীদের তাণ্ডব।

গত ২৩ ফেব্রুয়ারি শুরু হয় এই সহিংসতা। বৃহস্পতিবার সকাল পর্যন্ত এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।

বুধবার গভীর রাতে উত্তর-পূর্ব দিল্লীর ভজনপুর, মৌজপুর কারায়াল নগরে নতুন করে সহিংসতা হয়েছে। এদিন কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী বলেন, দেশের নাগরিকের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তি রক্ষায় সুনিশ্চিত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন জানানো হয়েছে।

দিল্লীতে দাঙ্গা বন্ধে ব্যর্থতার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করেন ভারতের এই সাবেক প্রধানমন্ত্রী।


ঢাকা/নাসিম 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়