ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফের ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত মাত্তারেল্লা

ডেস্ক রিপোর্ট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৫৭, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ০২:৫৭, ৩০ জানুয়ারি ২০২২
ফের ইতালির প্রেসিডেন্ট নির্বাচিত মাত্তারেল্লা

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা শনিবার দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তাসংস্থা বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।

রোমে উত্তেজনাপূর্ণ ভোটের ছয় দিন পরে ৮০ বছর বয়সি সাবেক এই প্রেসিডেন্ট সবচেয়ে জনপ্রিয় হিসাবে আবির্ভূত হন।

এর আগে তিনি দায়িত্ব ছেড়ে দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন কিন্তু প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি ইতালির "স্থিতিশীলতার" জন্য তাকে ফের প্রেসিডেন্ট হতে রাজি করান।

ফলে অষ্টম দফার ভোটের পর শনিবার তিনি আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচিত হলেন।

ঢাকা/নাসিম

সর্বশেষ

পাঠকপ্রিয়