ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১৬ এপ্রিল ২০২৩   আপডেট: ১৯:৪৪, ১৬ এপ্রিল ২০২৩
দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

দুবাইয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছে। এছাড়া আরও ৯ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার দুপুরে শহরের পুরাতন এলাকা আল-রাসের একটি ভবনের চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বলেছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ‘ভবন সুরক্ষা এবং সুরক্ষার নিয়ম মেনে না চলার কারণে’ আগুন লেগেছে। নিহতদের জাতীয়তা প্রকাশ করা হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের সাতটি রাজ্যের মধ্যে দুবাইয়ের জনসংখ্যা প্রায় ৩৩ লাখ। এখানকার বাসিন্দাদের প্রায় ৯০ শতাংশ বিদেশি।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়