ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কেরালায় নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৭, ৮ মে ২০২৩  
কেরালায় নৌকাডুবিতে ২১ জনের মৃত্যু

কেরালায় পর্যটকবাহী নৌকাডুবিতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে।   মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৭ মে) সন্ধ্যায় তুভালথিরাম সমুদ্র সৈকতের কাছে প্রায় ৩০-৪০ যাত্রী জন যাত্রী নিয়ে একটি নৌকা উল্টে যায়। 

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় নিহতদের বেশিরভাগই শিশু।  

কেরালার মন্ত্রী ভি আবদুরাহিমান জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই শিশু। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া, এখনও অনেকে নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে চেষ্টা চলছে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে রোববার রাতে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। নিহতদের প্রত‌্যেক পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়