ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২২, ২৯ মার্চ ২০২৪   আপডেট: ০৯:৩৩, ২৯ মার্চ ২০২৪
দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে খাদে পড়ে বাসে আগুন, নিহত ৪৫

সংগৃহীত ছবি

দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি বাস সেতু থেকে খাদে পড়ে আগুন ধরে ৪৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় কেবল আট বছর বয়সী এক শিশু বেঁচে আছে। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে আরও বলা হয়, মামাতলাকালা এলাকার কাছে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেতুর নিরাপত্তা বেষ্টনীতে আঘাত হানেন। এতে বাসটি সেতু থেকে নিচে পড়ে আগুন ধরে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়