ঢাকা     শনিবার   ২১ মার্চ ২০২৬ ||  চৈত্র ৮ ১৪৩২ || ১ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’

কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৭, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০০:৪৮, ২ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার আরোগ্য কামনা ভারতের, ‘প্রস্তুত সহায়তায়’

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর জেনে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তার রোগমুক্ত সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি।

সোমবার (১ ডিসেম্বর) এক্সে দেওয়া এক পোস্টে ভারতের এই অবস্থান ব্যক্ত করেন নরেন্দ্র মোদি।

আরো পড়ুন:

পোস্টে তিনি লিখেছেন, “বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন বোধ করছি। দীর্ঘ অনেক বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে অবদান রেখেছেন।“

“তার দ্রুত আরোগ্যলাভের জন্য আমাদের আন্তরিক প্রার্থনা ও শুভকামনা রইল,” লিখেছেন তিনি।

এই অবস্থায় কোনো সহায়তা প্রয়োজন হলে সেটি দিতে ভারত প্রস্তুত বলে জানিয়ে নরেন্দ্র মোদি লিখেছেন, “আমরা যেভাবে পারি, আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের জন্য প্রস্তুত।”

৭৯ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

স্বাস্থ্য পরীক্ষার জন্য ২৩ নভেম্বর রাতে তাকে ঢাকার বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এর মধ্যে গত বৃহস্পতিবার মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘সংকটময়।’

এর আগে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে যান খালেদা জিয়া। ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক নানা জটিলতায় তাকে হাসপাতালে যেতে হয়েছে।

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে সারা দেশে তার জন্য দোয়া করা হচ্ছে। বিএনপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল তাদের কর্মসূচিতে তার জন্য দোয়া প্রার্থনা করছেন।

ঢাকা/সুচরিতা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়