ঢাকা     শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরীটি পাঠিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:২৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৬
মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরীটি পাঠিয়েছেন ট্রাম্প

ইরানের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরীটিকে ক্যারিবিয়ান সাগর থেকে মধ্যপ্রাচ্যে যাত্রা করার নির্দেশ দিয়েছেন।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং এর সহায়ক যুদ্ধজাহাজগুলোকে এই অঞ্চলে ফিরে আসতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। সেখানে তারা ইউএসএস আব্রাহাম লিংকনের সাথে যোগ দেবে। এর ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন নেতার সামরিক শক্তি নাটকীয়ভাবে বৃদ্ধি করবে।

আরো পড়ুন:

মঙ্গলবার ট্রাম্প অ্যাক্সিওসের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি মধ্যপ্রাচ্যে দ্বিতীয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর বিষয়ে ‘চিন্তাভাবনা’ করছেন। তবে তিনি বিশ্বাস করেন যে তেহরান একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে ইচ্ছুক।

গত সপ্তাহে ওমানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পরোক্ষ আলোচনার একটি দফায় অংশ নিয়েছিল এবং পরবর্তী আলোচনার আশা করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত কোনোা তারিখ নির্ধারণ করা হয়নি।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়