ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫০, ১৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:১২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬
নাইজেরিয়ার খনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় ৩৭ জনের মৃত্যু

২০২৪ সালের নভেম্বরে উত্তর-মধ্য নাইজেরিয়ার পাসেলিতে একটি অবৈধ লিথিয়াম খনির স্থানে বিশ্রাম নিচ্ছেন একজন শ্রমিক। ছবি: এপি

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি খনিতে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় অন্তত ৩৭ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার। 

বুধবার (১৮ ফেব্রয়ারি) সকালে প্লেটো রাজ্যের ওয়াস অঞ্চলের কাম্পানি সম্প্রদায়ের একটি খনিতে এই প্রাণঘাতী ঘটনা ঘটে। রয়টার্স পুলিশের একটি সূত্র এবং তাদের হাতে আসা নিরাপত্তা প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় আরো ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরো পড়ুন:

সরকারি কর্মকর্তারা ওই স্থানটিকে একটি অব্যবহৃত সিসা খনি হিসেবে চিহ্নিত করেছেন, যেখানে জমে থাকা খনিজ পদার্থ থেকে বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছিল।

প্লেটো রাজ্য সরকার সুনির্দিষ্ট সংখ্যা না জানালেও বলেছে যে, অনেক লোক মারা যাওয়ার আশঙ্কা করা হচ্ছে এবং অন্যরা নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে নিরাপত্তা বাহিনী ওই এলাকাটি ঘিরে রেখেছে যাতে কেউ সেখানে প্রবেশ করতে না পারে।

নাইজেরিয়ার খনিজ সম্পদ মন্ত্রী ডেলে আলাকে জানান, স্থানীয় গ্রামবাসীরা নির্গত গ্যাসের বিষাক্ততা সম্পর্কে না জেনেই খনিজ সংগ্রহের জন্য সুড়ঙ্গে প্রবেশ করেছিলেন এবং গ্যাসের প্রভাবে শ্বাসরোধ হয়ে মারা যান।

তিনি একটি পূর্ণাঙ্গ তদন্তের স্বার্থে দুর্ঘটনাস্থলের আশেপাশের সব খনি কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়েছেন।

নাইজেরিয়ায় অবৈধ খনন একটি বড় উদ্বেগের কারণ। এই ধরনের কার্যক্রমে সরকারের কোনো তদারকি ও ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থা থাকে না।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়