শিগগিরই চালু হতে যাচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম
শিগগিরই পুনরায় চালু হতে যাচ্ছে আগরতলা-ঢাকা-কলকাতা বাস সার্ভিস। শনিবার কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস এ তথ্য জানিয়েছে।
কোভিড-১৯ মহামারির সময় আগরতলা-ঢাকা-কলকাতা এবং আগরতলা-ঢাকা বাস পরিষেবা প্রাথমিকভাবে স্থগিত করা হয়েছিল। ২০২২ সালের জুন মাসে পুনরায় চালু করা হয়েছিল। তবে, বাংলাদেশে একটি স্থানীয় ট্রাভেল এজেন্সি পরিচালিত একটি বাস দুর্ঘটনার শিকার হওয়ার পরে এবং পরবর্তীতে জনতা আক্রমণ করার পরে পরিষেবাগুলো আবার বন্ধ করে দেওয়া হয়েছিল।
সরকারি মালিকানাধীন ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (টিআরটিসি) এর ভাইস-চেয়ারম্যান সমর রায় জানিয়েছেন, আগরতলা-ঢাকা-কলকাতা বাস পরিষেবার পরীক্ষামূলক যাত্রা শনিবার থেকে শুরু হয়েছে। কয়েকটি পরীক্ষামূলক যাত্রার ফলাফল পর্যালোচনা করে ২৮ ফেব্রুয়ারি নিয়মিত চলাচলের সময়সূচি ঘোষণা করা হবে।
ঢাকা/শাহেদ