ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫১, ২৮ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
মার্কিন জনগণকে রক্ষায় ইরানে হামলা চালানো হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার লক্ষ্য হলো ‘ইরানি শাসনের পক্ষ থেকে আসা আসন্ন হুমকিগুলো নির্মূল করা’। খবর আল-জাজিরার।

তিনি বলেন, “অল্প কিছুক্ষণ আগে, মার্কিন সামরিক বাহিনী ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। আমাদের উদ্দেশ্য হলো ইরানি শাসনের হুমকিগুলো নির্মূল করার মাধ্যমে মার্কিন জনগণকে রক্ষা করা।”

আরো পড়ুন:

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের বিভিন্ন শহরে আকস্মিকভাবে যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।রাজধানী তেহরানজুড়ে অসংখ্য বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং আগুনের আভা দেখা গেছে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন বলছে, তেহরানে এই হামলাগুলো দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছে সংঘটিত হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, তেহরানের উত্তরের সৈয়দ খন্দান এলাকাতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরমাণু আলোচনাও কোনো চুক্তি হয়নি। এরপরই আজ শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনা ঘটলো। 

এর প্রতিক্রিয়ায় ইরান পাল্টা হামলার হুমকি দিয়েছে। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়