ঢাকা     মঙ্গলবার   ০৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৮ ১৪৩২ || ১৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের গোয়েন্দা দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১২, ৩ মার্চ ২০২৬   আপডেট: ০৩:৩০, ৩ মার্চ ২০২৬
ইরানের গোয়েন্দা দপ্তরে হামলার দাবি ইসরায়েলের

গত রবিবার তেহরানে ইরানি সামরিক সদর দপ্তরে হামলার দৃশ্য

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি গোয়েন্দা দপ্তর ও অন্যান্য সামরিক কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। ইসলামিক প্রজাতন্ত্রটির ওপর তাদের চলমান আক্রমণের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। খবর আল-জাজিরার। 

মঙ্গলবার (৩ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “সেনাবাহিনী ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের অধীনে থাকা ১০টিরও বেশি সদর দপ্তরে হামলা চালিয়েছে- যা দেশটির প্রধান গোয়েন্দা সংস্থা। এ ছাড়া কুদস ফোর্সের অসংখ্য সদর দপ্তরেও আঘাত হানা হয়েছে।”

আরো পড়ুন:

কুদস ফোর্স হলো ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) একটি অভিজাত শাখা, যেটি মূলত বিদেশের সামরিক অভিযান ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে।

এদিকে, ওমান উপসাগরে ইরানের সব জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।

সোমবার (২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, “দুই দিন আগে ওমান উপসাগরে ইরানের ১১টি জাহাজ ছিল, আজ তাদের একটিও অবশিষ্ট নেই।”

বিবৃতিতে আরো বলা হয়, “ইরানি শাসন গত কয়েক দশক ধরে ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হয়রানি ও আক্রমণ করে আসছে। সেই দিন এখন শেষ।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়