ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ১ সপ্তাহে ক্ষতি ৩ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৯, ৪ মার্চ ২০২৬   আপডেট: ২০:২১, ৪ মার্চ ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ১ সপ্তাহে ক্ষতি ৩ বিলিয়ন ডলার

ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে ইসরায়েলের অর্থনীতির ক্ষতি প্রতি সপ্তাহে ৯ বিলিয়ন শেকেল (২ দশমিক ৯ বিলিয়ন ডলার) হতে পারে। ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের বর্তমান ‘লাল’ বিধিনিষেধের অধীনে  কর্মক্ষেত্রে ভ্রমণ এবং স্কুল বন্ধের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি রিজার্ভে তলব করার ফলে, অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৯ বিলিয়ন শেকেল (ইসরায়েলি মুদ্রা) বলে অনুমান করা হচ্ছে।

আরো পড়ুন:

ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ মঙ্গলবার জানিয়েছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখন পর্যন্ত ৯ বিলিয়ন শেকেল খরচ হয়েছে, যা ২০২৬ সালের বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত ১১২ বিলিয়ন শেকলের চেয়েও বেশি। স্মোট্রিচ স্বীকার করেছেন, রাজস্ব ঘাটতি এখন জিডিপির ৩ দশমিক ৯ শতংশেরওও বেশি হবে, যা প্রস্তাবিত ২০২৬ সালের বাজেটের লক্ষ্য।

স্মোট্রিচ বলেন, "যুদ্ধ যদি আরো ১ শতাংশ ঘাটতি বৃদ্ধি করে এবং আমরা নেসেটের রিডিংয়ের মধ্যে বাজেট সামঞ্জস্য করতে পারি, তবুও আমি এতে ভীত নই। সেনাবাহিনীর সর্বোত্তম উপায়ে অভিযান পরিচালনা করার জন্য যা কিছু প্রয়োজন - তা তারা পাবে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়