ঢাকা     শনিবার   ০৭ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২২ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরান যুদ্ধে আমেরিকান করদাতাদের দৈনিক ক্ষতি ৮৯ কোটি ডলার

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ৬ মার্চ ২০২৬   আপডেট: ১৬:৫০, ৬ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে আমেরিকান করদাতাদের দৈনিক ক্ষতি ৮৯ কোটি ডলার

ইরানের বিরুদ্ধে যুদ্ধের ফলে আমেরিকান করদাতাদের প্রতিদিন ৮৯ কোটি ডলারেরও বেশি ক্ষতি হচ্ছে। ওয়াশিংটন ডিসি-ভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে শুক্রবার সিএনএন এ তথ্য জানিয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ভবিষ্যদ্বাণী করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ‘কম ব্যয়বহুল অস্ত্র’ ব্যবহার শুরু করলে এবং ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ হ্রাস পেলে ব্যয় হ্রাস পাবে।

আরো পড়ুন:

প্রতিষ্ঠানটি তাদের প্রতিবেদনে বলেছে, “তবে, ভবিষ্যতের খরচ মূলত অভিযানের তীব্রতা এবং ইরানের প্রতিশোধের কার্যকারিতার উপর নির্ভর করবে।”

গবেষণা প্রতিষ্ঠানটির বিশ্লেষণ অনুসারে, বিমান, নৌ এবং স্থল অভিযানের খরচ সবচেয়ে বেশি হবে। বিমান অভিযানের খরচ প্রতিদিন ৩ কোটি  ডলার এবং দৈনিক নৌ অভিযানের খরচ ১ কোটি ৫০ লাখ ডলার। এদিকে, স্থল অভিযানের খরচ প্রতিদিন ১ কোটি ৬০ লাখ ডলার।

২০২৫ সালের জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলায় খরচ হয়েছিল ২০০ থেকে ২২৬ কোটি ডলার। অথচ গত শনিবার ভোরে ইরানে মার্কিন হামলার পর শুরু হওয়া প্রথম ১০০ ঘন্টায় ব্যয় হয়েছে ৩৭০ কোটি ডলার। 

এবার ইরানে মার্কিন অভিযানটি কতদিন চলবে তা স্পষ্ট নয়। ট্রাম্প প্রশাসন পরিবর্তনশীল সময়সীমার কথা জানিয়েছে- দুই সপ্তাহ, চার সপ্তাহ, ছয় সপ্তাহ।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার বলেছেন, “আমরা সবেমাত্র শুরু করছি। মার্কিন বাহিনী দ্রুত এগুতে শুরু করবে।”

পেন ওয়ার্টন বাজেট মডেলের অনুষদ পরিচালক কেন্ট স্মেটার্স সিএনএনকে জানিয়েছেন, দুই মাসের যুদ্ধের জন্য চার হাজার ৯ হাজার ৫০০ কোটি ডলার খরচ হতে পারে। বিষয়টি নির্ভর করে আমেরিকা স্থলে সেনা মোতায়েন করে কিনা এবং কত দ্রুত অস্ত্র পুনরায় পূরণ করা হয় তার উপর। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়