ঢাকা     বৃহস্পতিবার   ১২ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৭ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

প্রথম ভাষণেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধের কথা বললেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫০, ১২ মার্চ ২০২৬   আপডেট: ২০:০২, ১২ মার্চ ২০২৬
প্রথম ভাষণেই মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি বন্ধের কথা বললেন খামেনি

নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো টেলিভিশনে ভাষণ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। বৃহস্পতিবার দেওয়া ভাষণে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সব মার্কিন ঘাঁটি বন্ধ করে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

মোজতবা খামেনি বলেছেন, “এই অঞ্চলে সমস্ত মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, অন্যথায় তাদের উপর আক্রমণ করা হবে।”

আরো পড়ুন:

ইরানের নতুন সর্বোচ্চ নেতা জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বলেছেন, ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ইয়েমেন ও ইরাকের মিত্ররা লড়াই করবে বলেও জানিয়েছেন খামেনি।

তিনি বলেছেন, ইয়েমেনের প্রতিরোধ বাহিনীও ‘কাজ করবে’ এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও ইরানকে ‘সাহায্য করতে চায়।’
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়