ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৭, ১৩ মার্চ ২০২৬  
রাশিয়ার তেলের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত

ইরান যুদ্ধের কারণে অস্থিতিশীল বিশ্ব জ্বালানি বাজারে স্থিতিশীলতা ফেরাতে রাশিয়ার তেল বিক্রির ওপর দেওয়া নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট একে বাজার স্থিতিশীল করার একটি পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর শুক্রবার (১৩ মার্চ) সকালে এশিয়ায় তেলের দাম কিছুটা কমেছে। এই অনুমতি কেবল ৩০ দিনের জন্য কার্যকর থাকবে।

আরো পড়ুন:

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল’ অনলাইনে প্রকাশিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়, আগামী ১১ এপ্রিল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল ও পেট্রোলিয়ামজাত পণ্যবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়ে লাইসেন্স ইস্যু করা হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কোর তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকা। চলমান ইরান যুদ্ধের মধ্যে সেই নিষেধাজ্ঞা তুলে দিলো ট্রাম্প প্রশাসন।

এদিকে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, “শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবশ্যই বন্ধ রাখা হবে।”

সরকারি টেলিভিশনে এক ভাষণে মোজতবা খামেনি জাতীয় ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, “চলমান সংঘাতের মধ্যে ইরান তার অবস্থান থেকে সরে আসবে না।”

সূত্র: রয়টার্স

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়