ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ৩০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

তেলের বাজার স্থিতিশীলে পদক্ষেপ নিতে প্রস্তুত ৬ দেশ

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০১, ১৯ মার্চ ২০২৬   আপডেট: ২১:১২, ১৯ মার্চ ২০২৬
তেলের বাজার স্থিতিশীলে পদক্ষেপ নিতে প্রস্তুত ৬ দেশ

জ্বালানি বাজার স্থিতিশীল করতে পদক্ষেপ নিতে এবং হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ‘উপযুক্ত প্রচেষ্টায়’ যোগ দিতে প্রস্তুত ছয়টি দেশ। বৃহস্পতিবার যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান এ তথ্য জানিয়েছে। 

একটি যৌথ বিবৃতিতে দেশগুলো ইরানের হামলার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে তা বন্ধ করার আহ্বান জানিয়েছে।

আরো পড়ুন:

তারা জানিয়েছে, উৎপাদন বৃদ্ধি এবং বাজার স্থিতিশীল করার জন্য তারা নির্দিষ্ট কিছু জ্বালানি উৎপাদনকারী দেশের সাথে কাজ করবে।

বিবৃতিতে বলা হয়েছে, “প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য উপযুক্ত প্রচেষ্টায় অবদান রাখতে আমরা আমাদের প্রস্তুতি প্রকাশ করছি।...প্রস্তুতিমূলক পরিকল্পনায় নিযুক্ত দেশগুলোর অঙ্গীকারকে আমরা স্বাগত জানাই।”

কৌশলগত পেট্রোলিয়াম মজুদ উন্মুক্ত করার বিষয়টিকে স্বাগত জানিয়ে বিবৃতিতে আরো বলা হয়েছে, “নির্দিষ্ট কিছু উৎপাদনকারী দেশের সাথে উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করাসহ জ্বালানি বাজার স্থিতিশীল করতে আমরা অন্যান্য পদক্ষেপও নেব।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়