ঢাকা     সোমবার   ১৩ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ৩০ ১৪৩২ || ২৪ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

মার্কিন নৌ অবরোধের কড়া জবাব দেবে ইরান: বিশ্লেষক

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৮, ১৩ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:২৯, ১৩ এপ্রিল ২০২৬
মার্কিন নৌ অবরোধের কড়া জবাব দেবে ইরান: বিশ্লেষক

তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি বলেছেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের যেকোনো নৌ অবরোধের বিরুদ্ধে ইরানি বাহিনী পাল্টা লড়াই করবে। 

সোমবার (১৩ এপ্রিল) আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ১৯৫৩ সালের ঘটনার দিকে ইঙ্গিত করে বলেন, “এটিই প্রথমবার নয়।” সে সময় ইরানি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন ইরানের তেল জাতীয়করণ করেছিলেন, তখন যুক্তরাজ্য একইভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল। পরবর্তীতে সিআইএ এবং এমআইসিক্স সমর্থিত এক অভ্যুত্থানের মাধ্যমে মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করা হয়। 

আরো পড়ুন:

খারাজমি বলেন, “এই ধানের সাম্রাজ্যবাদী শক্তি প্রদর্শন, অন্যদের ওপর হুকুম চালানোর চেষ্টা ইরানিদের কাছে খুবই পরিচিত।”

তিনি আরো যোগ করেন যে, এই প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ একটি গভীর তাৎপর্য বহন করে। ১৯৫৬ সালে সুয়েজ খালের ওপর যুক্তরাজ্য ও ফ্রান্সের নিয়ন্ত্রণ ভাঙতে মিসর যেভাবে সেটি জাতীয়করণের সিদ্ধান্ত নিয়েছিল, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণের দাবিও অনেকটা সেরকম। এটি একটি ‘সম্মানের অনুভূতি দেয় যে, ইরান তার নিজস্ব জলসীমার ওপর একটি সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণ করেছে’।

খারাজমি উল্লেখ করেন, ইরানিরা আকাশপথে এবং স্থলপথে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে। তিনি বলেন, “নৌপথটি এর ব্যতিক্রম নয়। একটি এফ-৩৫ বিমানকে লক্ষ্যবস্তু করার চেয়ে নৌযানগুলোতে পৌঁছানো বরং সহজ হতে পারে।”

খারাজমি চীনা হস্তক্ষেপের সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, “বেইজিং হয়তো তাদের জাহাজগুলোকে পাহারা দেওয়ার (এসকর্ট) সিদ্ধান্ত নিতে পারে, যা যুক্তরাষ্ট্র এবং চীনকে সরাসরি সংঘাতের মুখে দাঁড় করিয়ে দেবে।” ইরান ইয়েমেন উপকূলের লোহিত সাগরে প্রবেশের পথ বাব আল-মান্দাব প্রণালি বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছে।

তিনি বলেন, “এই অবরোধ যদি ইসলামি প্রজাতন্ত্রের সহনশীলতা বনাম বিশ্ববাজারের সহনশীলতার মধ্যে একটি প্রতিযোগিতায় পরিণত হয়, তাহলে কে হারছে তা দেখতে খুব বেশি সময় লাগবে না। প্রযুক্তিগতভাবে তারা (যুক্তরাষ্ট্র) পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবে না। হলিউড স্টাইলের কৌশল দিয়ে তারা এই যুদ্ধক্ষেত্রে জয়ী হতে পারবে না।”

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়