ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আমি ছাড়া সব মার্কিন প্রেসিডেন্টকেই ইরান ঠকিয়েছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০২, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ১০:১১, ২২ এপ্রিল ২০২৬
আমি ছাড়া সব মার্কিন প্রেসিডেন্টকেই ইরান ঠকিয়েছে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, গত ৪৭ বছর ধরে ইরান প্রতিটি মার্কিন প্রেসিডেন্টের সুযোগ নিলেও কেবল তার শাসনামলেই তারা সুবিধা করতে পারেনি। স্থানীয় সময় মঙ্গলবার (২১ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই মন্তব্য করেন। 

বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জর্ডানের সংবাদমাধ্যম রোয়া নিউজ। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে ‘ইরানিরা ট্রাম্পকে বোকা বানাচ্ছে’ শিরোনামে একটি সম্পাদকীয় নিবন্ধ প্রকাশিত হয়। এর প্রতিক্রিয়ায় মঙ্গলবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করে ওই নিবন্ধের লেখককে ‘গাধা’ বলে অভিহিত করেন এবং সংবাদপত্রটিকে একটি ‘ব্যর্থ রাজনৈতিক জঞ্জাল’ হিসেবে আখ্যা দেন।

পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান গত ৪৭ বছর ধরে ‘আমাদের লোকজনকে হত্যা করেছে’ এবং ‘আমি ছাড়া প্রতিটি প্রেসিডেন্টের সুযোগ নিয়েছে’। তিনি আরো যোগ করেন, বর্তমানে তার শাসনামলে ইরান এখন একটি ‘ছিন্নভিন্ন দেশে’ পরিণত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরানের নৌবাহিনী এখন ‘সমুদ্রের তলদেশে’ ডুবে গেছে, তাদের বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘নিশ্চিহ্ন’ হয়ে গেছে এবং অতীতে মার্কিন হামলায় তাদের পারমাণবিক স্থাপনাগুলো ‘বিধ্বস্ত’ হয়েছে।

তিনি আরো দাবি করেন, কাসেম সোলেইমানিসহ ইরানের শীর্ষ নেতারা নিহত হয়েছেন। এছাড়া হরমুজ প্রণালি বর্তমানে ‘যুক্তরাষ্ট্রের অবরোধ ও নিয়ন্ত্রণে’ রয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, ইরান প্রতিদিন ‘৫০ কোটি ডলার’ লোকসান করছে।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সমালোচনা করে ট্রাম্প বলেন, ওবামা ইরানকে ‘১.৭ বিলিয়ন ডলার নগদ অর্থ’ এবং ‘শত শত বিলিয়ন ডলার’ দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি পূর্ববর্তী প্রশাসনগুলোর বিরুদ্ধে তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করতে ব্যর্থ হওয়ার অভিযোগও আনেন।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়