ঢাকা     বুধবার   ২২ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৯ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২০, ২২ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:২২, ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একইসঙ্গে তিনি তেহরানের ওপর নৌ অবরোধ বহাল রাখারও নির্দেশ দিয়েছেন। খবর রোয়া নিউজের।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে জানান যে, ইরান যতক্ষণ না এই সংঘাত অবসানে কোনো প্রস্তাব নিয়ে আসছে, ততক্ষণ তিনি ‘যুদ্ধবিরতি বর্ধিত’ করবেন।

আরো পড়ুন:

পূর্বনির্ধারিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এই ঘোষণা দেন।

হোয়াইট হাউজ থেকে জানানো হয়েছে যে, শান্তি আলোচনার দ্বিতীয় রাউন্ডের জন্য ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাকিস্তান যাওয়ার কথা থাকলেও তিনি আর সেখানে যাচ্ছেন না- এর পরপরই ট্রাম্পের এই ঘোষণাটি এলো।

মার্কিন প্রেসিডেন্ট এই আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে ইরানের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন। পাশাপাশি তিনি জানান, পাকিস্তানের নেতারা তাকে এই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ করেছিলেন।

নিজের ‘ট্রুথ সোশ্যাল’ সাইটে ট্রাম্প লিখেছেন, “ইরান সরকার বর্তমানে মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে, যা একেবারেই অপ্রত্যাশিত ছিল না। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ইরান আক্রমণ স্থগিত রাখতে রাজি হয়েছি, যতক্ষণ না তাদের নেতারা ও প্রতিনিধিরা একটি ঐক্যবদ্ধ প্রস্তাব নিয়ে আসতে পারেন।”

তবে ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে, হরমুজ প্রণালি সংলগ্ন ইরানের উপকূলীয় বন্দরগুলোতে অবরোধ বজায় থাকবে এবং মার্কিন সামরিক বাহিনী ‘অন্যান্য সকল ক্ষেত্রে প্রস্তুত ও সক্ষম থাকবে’।

তিনি আরো যোগ করেন যে, ইরানের প্রস্তাব জমা দেওয়া এবং আলোচনা কোনো একটি চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানো পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। 

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়