কুষ্টিয়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার কুমারখালীতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই জহিরুল ইসলামের বিরুদ্ধে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাত সাড়ে ১২টার দিকে হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত রাশেদ আলী (৩৫) কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বাড়াদী গ্রামের বানিয়াপাড়া এলাকার বাসিন্দা এবং রবিউল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বড় ভাই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছোট ভাই রাশেদ আলীকে জখম করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. হোসেন ইমাম বলেন, “রাত দেড়টার দিকে রাশেদ নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। তার শরীরে ধারালো অস্ত্রের ১২ থেকে ১৩টি কোপের ক্ষত রয়েছে।”
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, “বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।”
ঢাকা/কাঞ্চন/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার