নওগাঁয় হত্যার শিকার ৪ জনের পরিচয় মিলেছে
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে হত্যার শিকার একই পরিবারের চারজনের পরিচয় মিলেছে। সোমবার (২০ এপ্রিল) মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাড়িতে হত্যাকাণ্ডের শিকার হন তারা।
নিহতরা হলেন- একই গ্রামের হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন এবং তাদের দুই সন্তান পারভেজ হোসেন ও সাদিয়া খাতুন।
আরো পড়ুন: নওগাঁয় একই পরিবারের ৪ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
স্থানীয়দের ভাষ্য, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে হাবিবুর ও তার পরিবারের সদস্যদের গলাকেটে হত্যা করেছে। ঘরের কোনো মালামাল লুটপাট বা চুরির আলামত পাওয়া যায়নি। এ কারণে তাদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটতে পারে।
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
ঢাকা/সাজু/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার