ফুলজোড় নদীর তীর থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীর তীর থেকে জাহের আলী আকন্দ নামে এক অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার কালিকাপুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাহের আলী সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মৃত ইনসাফ আলী আকন্দের ছেলে।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন জানান, সোমবার সন্ধ্যায় জাহের আলী অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। আজ সকালে কালিকাপুর এলাকায় ফুলজোড় নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান এই কর্মকর্তা।
অদিত্য
ঢাকা/অদিত্য/মাসুদ
টেকনাফের পাহাড় থেকে ৩ যুবকের মরদেহ উদ্ধার