টাঙ্গাইলে মাটি চাপা দেওয়া মা-নবজাতকের মরদেহ উদ্ধার
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে মা ও নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামে লৌহজং নদীর সেতুর পাশ থেকে মরদেহ দুইটি উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা ওই এলাকায় দুর্গন্ধ পান। তারা ঘটনাস্থলে গিয়ে নারীর চুল খেতে পান। পুলিশ এসে মাটি খুঁড়ে নারী ও নবজাতকের মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, মাটি খুঁড়ে নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের মরদেহ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, মারা যাওয়া নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়। পরে দুইজনকে মাটিচাপা দেওয়া হয়। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঢাকা/কাওছার/মাসুদ
নওগাঁয় একই পরিবারের ৪ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার