লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে মশিয়ার রহমান (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেল রুটের আদিতমারী মমিনের গ্যারেজ রেল গেটে এ দুর্ঘটনা ঘটে। মশিয়ার রহমান ওই এলাকার তৈয়াব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মানসিক ভারসাম্যহীন মশিয়ার রহমান রেল লাইন ধরে হাঁটছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৬৬ নম্বর কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল সাকিব সজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানাকে জানানো হয়েছে।
ঢাকা/সিপন/রফিক
ইসরায়েল ও হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত