ডিবির হাতে ৫ ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার
কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার কেরানীগঞ্জে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্য পরিচয়ে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (১৯ জুন) দুপুরে ঢাকা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সুমন সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেরানীগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে র্যাবের পোশাক, পরিচয়পত্র এবং অপরাধে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি।
ঢাকা/শিপন/রফিক
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু