ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

সহকারী পরিচালক সমিতির সভাপতি মাজহার বাবু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৭:৪৮, ১৯ জুন ২০২৬
সহকারী পরিচালক সমিতির সভাপতি মাজহার বাবু

মাজহার বাবু

বাংলাদেশ সহকারী চিত্রপরিচালক সমিতির (সিনে ডিরেক্টোরিয়াল অ্যাসোসিয়েটস অব বাংলাদেশ—সিডাব) সভাপতি নির্বাচিত হয়েছেন মাজহার বাবু। শুক্রবার (১৯ জুন) এফডিসির সিডাব কার্যালয়ে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সদস্যদের সিদ্ধান্তে আগামী ২০২৬-২৮ মেয়াদের জন্য মাজহার বাবুকে সভাপতি ও আলমগীর রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আরো পড়ুন:

এসব তথ্য নিশ্চিত করে নবনির্বাচিত সভাপতি মাজহার বাবু বলেন, “দীর্ঘদিন ধরে সিডাবের কমিটি ছিল না। অবশেষে পূর্ণাঙ্গ কমিটি হয়েছে। সাধারণ সদস্যরা আমার প্রতি আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালন করব। আমাদের চেষ্টা থাকবে সহকারী পরিচালকদের স্বার্থ রক্ষা করা; সেই সঙ্গে সবাইকে নিয়ে চলচ্চিত্রের কল্যাণে কাজ করব।”

কমিটির অন্য পদে আছেন সহ-সভাপতি সিদ্দিকুর রহমান রিপন, সহ-সাধারণ সম্পাদক এম জামান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন রাজিব, কোষাধ্যক্ষ শাকিল আহমেদ চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক মো. মিজানুর রহামন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—একরামুল ইসলাম একরাম, মো. মাহতাবুর রহমান তাবু, এ কে এম মোতাহারুল ইসলাম (টিটুরাজ), মৃদুল কান্তি বিশ্বাস, মো. রাশেদুল ইসলাম রাশেদ, হেলাল উদ্দিন, এইচ এম সাইফুর রহমান, ইলিয়াস হোসেন ও আকতার হামিদ।

বলা দরকার, চলচ্চিত্র সাংবাদিক হিসেবে পরিচিত মাজহার বাবু। পাশাপাশি দুই যুগ ধরে যুক্ত আছেন বাংলা সিনেমা নির্মাণের সঙ্গে। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন অর্ধশতাধিক সিনেমায়। এরই মধ্যে এটিএন নিউজ, এনটিভি, কালবেলাসহ বেশ কয়েকটি গণমাধ্যমে কাজ করেছেন মাজহার বাবু। বর্তমানে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

উল্লেখ্য, ১৯৮০ সালে সিডাব প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন চিত্রপরিচালক শওকত জামিল ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন আবুল খায়ের বুলবুল।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়