ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৬:৩৩, ১৯ জুন ২০২৬
পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পশ্চিমবঙ্গ। এই বৃষ্টি আরো কয়েক দিন চলবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শুধু বৃষ্টিই নয়, কোথাও কোথাও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও চলবে। খবর আনন্দবাজার অনলাইন।

শুক্রবার (১৯ জুন)  দক্ষিণবঙ্গের আট জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। কোথাও ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার, কোথাও আবার ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবারেও দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে এই সতর্কতা দেওয়া হয়েছে। বাকি জেলাগুলোতেও ঝড়বৃষ্টি বাড়বে আগামী কয়েক দিন। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টি হবে। ফলে তাপমাত্রাও কিছুটা কমবে। ভ্যাপসা গরমের অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে।

অন্যদিকে, উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে বৃষ্টি চলছে। এই বৃষ্টির পরিমাণ আগামী কয়েক দিনে আরো বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়াও চলবে। আগামী চারদিনের জন্য ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। লাল সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী ২৬ জুন পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়