ঢাকা     শুক্রবার   ১৯ জুন ২০২৬ ||  আষাঢ় ৫ ১৪৩৩ || ৩ মহররম ১৪৪৮ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৭ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ১৯ জুন ২০২৬   আপডেট: ১৬:৩০, ১৯ জুন ২০২৬
ফতুল্লায় পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে আহত ৭ 

শুক্রবার সকালে শ্রমিকরা নির্ঝর নিটওয়্যার কারখানায় কাজ করার সময় বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রপ্তানিমুখী তৈরী পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে ৭ জন শ্রমিক আহত হয়েছেন। 

শুক্রবার (১৯ মে) সকালে পাগলা তালতলা এলাকায় নির্ঝর নিটওয়্যার কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শ্রমিকরা হলেন— শাহীন, জাকির হোসেন, সাবিনা বেগম, মঞ্জু মিয়া, আরিফিন, হৃদয় ও খাদিজা।

ওই কারখানার শ্রমিক রফিকুল ইসলাম জানিয়েছেন, কারখানার বয়লারটি অনেক পুরনো ছিল। মালিকপক্ষকে জানানো হলেও তারা বিষয়টি এড়িয়ে যায়। শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করার সময় বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ও আগুন লেগে যায়। এতে নারীসহ ৭ জন শ্রমিক আহত হন। তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। 

দুর্ঘটনার পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আহতদের চিকিৎসার বহনের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জানতে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কর্মকর্তারা কোনো কথা বলতে রাজি হননি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেছেন, “আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিকদের অনুরোধ শুনলে কারখানায় এমন দুর্ঘটনা ঘটতো না। পরিস্থিতি এখন শান্ত আছে।”

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়