ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইসরায়েলি হামলায় ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৮ জুন ২০২৬  
ইসরায়েলি হামলায় ইরানের পেট্রোকেমিক্যাল কারখানা ক্ষতিগ্রস্ত

ইসরায়েলি বিমান বাহিনী আজ সোমবার সকালে ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট হামলা চালিয়েছে বলে জানিয়েছে। তবে ইরান অভিযোগ করেছে, ইসরায়েলি বাহিনী অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাতেও হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, সোমবার ইরানের মাহশাহর এলাকায় একটি পেট্রোকেমিক্যাল প্রতিষ্ঠানকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলা চালানো হয়েছে। এতে শিল্প কমপ্লেক্সটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো পড়ুন:

খুজেস্তান প্রদেশের নিরাপত্তা বিষয়ক ডেপুটি গভর্নর ওয়ালিউল্লাহ হায়াতি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।

ওয়ালিউল্লাহ হায়াতি বলেন, “জায়নবাদী শত্রু (ইসরায়েল) কারুন মাহশাহর পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলা চালিয়েছে। শত্রুভাবাপন্ন প্রজেক্টাইল (ক্ষেপণাস্ত্র বা বোমা) আঘাত হানার ফলে এই শিল্প কমপ্লেক্সের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।” 

তবে প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই হামলায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি। হায়াতি আরো যোগ করেন, ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তীতে দেশবাসীকে জানানো হবে।

এদিকে হামলার পর পরই যেকোনো ধরনের বড় বিপর্যয় এড়াতে মাহশাহর পেট্রোকেমিক্যাল স্পেশাল ইকোনমিক জোন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে। কারুন পেট্রোকেমিক্যাল কোম্পানিতে হামলার পরপরই পুরো শিল্প এলাকা থেকে শ্রমিক ও কর্মচারীদের জরুরি ভিত্তিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়