ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪১, ৮ জুন ২০২৬   আপডেট: ১০:৪৪, ৮ জুন ২০২৬
এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইয়েমেন

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। খবর আল জাজিরার। 

আইডিএফ বলেছে, এই হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে এবং ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন:

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

প্রসঙ্গত, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও রবিবার (৭ জুন) লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এর জবাবে রবিবার রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান।

রবিবার রাতে ইসরায়েলে হামলার পর ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছিল, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা তারা আর সহ্য করবে না। এর জবাব হিসেবেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। 

তবে ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার (৮ জুন) পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সকাল থেকেই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাল্টাপাল্টি এসব হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়