ঢাকা     সোমবার   ০৮ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৫ ১৪৩৩ || ২২ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানের একাধিক শহরে ইসরায়েলের পাল্টা হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৫, ৮ জুন ২০২৬   আপডেট: ০৯:৪৬, ৮ জুন ২০২৬
ইরানের একাধিক শহরে ইসরায়েলের পাল্টা হামলা

ইরানের হামলার পর এবার পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (৮ জুন) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে এক বিবৃতিতে জানায়, কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর আল-জাজিরার।

ইরানের বার্তা সংস্থা ইরনার তথ্যানুযায়ী, ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে। 

আরো পড়ুন:

ইরনার খবর, তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

এর আগে লেবাননের রাজধানী বৈরুতে হামলার প্রতিবাদে গতকাল রবিবার (৭ জুন) ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আল-জাজিরার তথ্যানুযায়ী, রবিবার স্থানীয় সময় রাত প্রায় ১০টার দিকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে সবগুলো ক্ষেপণাস্ত্র বাধা দিয়ে ধ্বংস করার দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী। একইসঙ্গে তেহরানকে কড়া জবাব দেওয়ারও হুশিঁয়ারি দেয়।

এই হামলার পর ইরানকে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় তিনি ইসরায়েলকে পাল্টা হামলা না চালাতে আহ্বান জানান।

তবে মার্কিন অনুরোধ উপেক্ষা করে সোমবার সকালেই তেহরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়