ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জি কে শামীমের মা কারাগারে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ১৩:৫০, ২৫ জানুয়ারি ২০২২
জি কে শামীমের মা কারাগারে

জি কে শামীম। ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় এসএম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের মা আয়েশা আক্তারকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মিজানুর রহমান। দুদকের পক্ষে মোশাররফ হোসেন কাজল জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম বিষয়টি জানিয়েছেন। 

আরো পড়ুন:

গত ১৬ নভেম্বর আদালত জি কে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর জি কে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন। গত বছর দুজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হয়।

/মামুন/এসবি/  

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়