হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন
|| রাইজিংবিডি.কম
প্রকাশিত: ২০:২৮, ২২ ফেব্রুয়ারি ২০২৬
আপডেট: ২০:৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৬
গত ১৭ বছরে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রবিবার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ১৭ বছর যাবত বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এএএম/রফিক