ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

চুরির অপবাদে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ২১:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৬
চুরির অপবাদে পিটিয়ে পা ভেঙে দেওয়ার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

শাহীন মাদবর

শরীয়তপুরের ডামুড্যায় মাছ চুরির অপবাদে সেলিম পাইক নামে তরুণকে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি শাহীন মাদবরকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার লালবাগ থানার পলাশীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার ভোরে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইকুরি এলাকায় মাছ চুরির অপবাদে সেলিম পাইককে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে পা ভেঙে দেন ঘের মালিক শাহিন মাদবর ও তার সহযোগীরা।

পরে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনায় সেলিমের বড় বোন মাকছুদা বেগম শাহীন মাদবরকে প্রধান ও জিসান ফকিরের নাম উল্লেখসহ চার থেকে পাঁচজনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন।

র‍্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, “র‍্যাব-৮ মাদারীপুর ও র‍্যাব-১০ লালবাগ থানার একটি যৌথ দল অভিযান চালিয়ে প্রধান আসামি শাহীন মাদবরকে গ্রেপ্তারের পর ডামুড্যা থানায় হস্তান্তর করেছে।”

আরো পড়ুন: চুরির অপবাদ দিয়ে পিটিয়ে তরুণের পা ভেঙে দেওয়ার অভিযোগ

ঢাকা/আকাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়