ঢাকা     রোববার   ২২ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১০ ১৪৩২ || ৫ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বয়স ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪১, ২২ ফেব্রুয়ারি ২০২৬  
বয়স ১৬ বছর পূর্ণ হলেই এনআইডি দেবে ইসি

এখন থেকে ১৬ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের  জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। 

রবিবার (২২ ফেব্রুয়ারি) ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

চিঠিতে বলা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে, তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য কমিশন সদয় সিদ্ধান্ত দিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, ১৬ বছর বয়সে এনআইডি দেওয়া হলেও ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন না এবং ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

ঢাকা/এমএসবি/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়