ঢাকা     শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৫ ১৪৩২ || ১০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়কে পড়ে ছিল কাটা হাত-পা, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০০, ২৮ ফেব্রুয়ারি ২০২৬  
সড়কে পড়ে ছিল কাটা হাত-পা, ফিঙ্গারপ্রিন্টে মিলল পরিচয়

ঢাকায় বাইতুল মোকাররম মসজিদের পাশ থেকে ২টি কাটা হাত ও স্কাউট ভবনের পাশ থেকে একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পুলিশ তার পরিচয় শনাক্ত করে। 

পুলিশ জানায়, দেহের খণ্ডিত তিনটি অংশই ৩০ বছর বয়সী ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। তার বাড়ি নরসিংদীর শিবপুরে।

আরো পড়ুন:

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে পা এবং শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে কাঁটা ২ হাত উদ্ধার করে পল্টন থানা পুলিশ।

পল্টন থানার উপ পরিদর্শক(এস আই) শহীদ বলেন, খবর পেয়ে বাইতুল মোকাররমের দক্ষিণ ও উত্তর গেটের মাঝামাঝি স্থান থেকে বিচ্ছিন্ন ২টি হাত ও স্কাউট ভবনের সামনে থেকে ১টি কাটা পা উদ্ধার করা হয়। পরবর্তীতে হাতের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জানা যায়, ওবায়দুল্লাহ নামে এক ব্যক্তির দেহের অংশ এই হাত ও পা। 

তিনি জানান, দেহের অংশ বিশেষ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। দেহের অন্য অংশগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 

ঢাকা/বুলবুল/ইভা 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়