ঢাকা     শনিবার   ১৮ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৫ ১৪৩৩ || ২৯ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৪:৩৬, ১৬ এপ্রিল ২০২৬
গাজীপুরে মহাসড়কের পাশ থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে সফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি স্থানীয় ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের প্রোডাকশন এটেনডেন্ট।  

সফিকুল ইসলাম বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম গ্রামের নবাব আলীর ছেলে। তিনি আনসার একাডেমির তিন নাম্বার গেইট এলাকায় একতা টাওয়ারে নিজ ফ্ল্যাটে বাস করতেন।  

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আনসার একাডেমি লেকের পাড়ে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে স্বজন ও সহকর্মীরা থানায় এসে নিহতের পরিচয় সনাক্ত করেন। নিহতের শরীরের বাম উরুতে আঘাতের চিহ্ন রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাত দশটায় স্ত্রীকে কারখানা থেকে আনতে বাসা থেকে বের হন সফিকুল। স্ত্রী কারখানা ছুটি শেষে স্বামীকে না পেয়ে একাই বাসায় ফেরেন। রাত অনেক হলেও সফিকুল বাসায় না ফেরায় স্ত্রী ও স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজ করতে শুরু করেন। পরে সকালে থানায় গিয়ে মরদেহ সনাক্ত করেন তারা। 

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রোকনউদ্দিন খান জানান, রাতেই জানতে পারি তাকে (সফিকুল) পাওয়া যাচ্ছে না। সকালে একটি মরদেহ পাওয়া গেছে জানতে পেরে থানায় গিয়ে তার পরিচয় সনাক্ত করি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

ঢাকা/রেজাউল 

সর্বশেষ

পাঠকপ্রিয়