অলটেক্স ইন্ডাস্ট্রিজের এজিএমের নতুন তারিখ ঘোষণা
পুঁজিবাজারে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪১তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) সংশোধিত তারিখ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে এজিএমের সময় ও স্থান প্রকাশ করেছে কোম্পানিটি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরের এজিএম আগামী ১৮ জুন বেলা ১১টায় কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে। সভাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বারপা এলাকার আরিয়াবোতে অবস্থিত অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোম্পানির নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয়েছে।
এর আগে ২০২৫ সালের ৮ ডিসেম্বর কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ওই প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটি জানায়, নির্ধারিত সময়সীমার মধ্যে ২০২৫ সালের এজিএম সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নিকট থেকে বিলম্বজনিত অনুমতি (কন্ডোনেশন অব ডিলে) নেওয়া হয়েছে।
এই অনুমোদনের আলোকে আগামী ১৮ জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বারপা এলাকার আরিয়াবোতে অবস্থিত অলটেক্স ইন্ডাস্ট্রিয়াল পার্কে কোম্পানির নিজস্ব কার্যালয়ে এজিএম অনুষ্ঠিত হবে।
কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ে শেয়ারহোল্ডারদের উপস্থিতি ও অংশগ্রহণ নিশ্চিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ঢাকা/এনটি/ইভা