ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাংবাদিক এ এম মুফাজ্জল আর নেই

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২২   আপডেট: ১১:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২২
সাংবাদিক এ এম মুফাজ্জল আর নেই

এ এম মুফাজ্জল

দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক, প্রবীণ সাংবাদিক, গবেষক ও লেখক এ এম মুফাজ্জল (ঈসা মিয়া) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উত্তরায় নিজ বাসায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার পারিবারিক সূত্র মৃত‌্যুর বিষয়টি নিশ্চিত করেছে। আজ রোববার  (২৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে তার জানাজা হবে। 

আরো পড়ুন:

এ এম মুফাজ্জল জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ছিলেন। ১৯৩৯ সালে ১ ডিসেম্বর টাঙ্গাইলের ধনবাড়ীতে জন্মগ্রহণ করেন তিনি।  তিনি ১৯৪৭ সালে সাংবাদিকতায় যোগদান করেন। দ‌্য বাংলাদেশ টাইমস, দ‌্য মর্নিং সান, দ‌্য নিউজ ডে, দ‌্য বাংলাদেশ অবজারভার ও দ‌্য নিউ নেশন পত্রিকায় সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বের অনেক দেশ সফর করেছেন তিনি।  

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়