ঢাকা     মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৫ ১৪৩২ || ২০ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ১১ নভেম্বর ২০২৪   আপডেট: ১১:৩২, ১১ নভেম্বর ২০২৪
আরও ১১৮ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

নতুন করে আরও ১১৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য অধিদপ্তর (পিআইডি)।

৭ নভেম্বর অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবীরের সই করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের মধ্যে সম্পাদক, উপসম্পাদক, টেলিভিশনের বার্তাপ্রধানসহ বিভিন্ন পদে কর্মরত সাংবাদিকরা রয়েছেন।

এর আগে গত ২৯ অক্টোবর ২০ জন এবং নভেম্বরের প্রথম সপ্তাহে ২৯ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছিল তথ্য অধিদপ্তর।

নঈমুদ্দীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়