ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ফার্মেসি পরিচালনার জন্য বাজারে দেশীয় সফটওয়্যার

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ৬ নভেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ফার্মেসি পরিচালনার জন্য বাজারে দেশীয় সফটওয়্যার

ত্রয়ী-ফার্মা সফটওয়্যারর বক্স

বিজ্ঞান-প্রযুক্তি প্রতিবেদক : বাজারে এসেছে ঔষধ কেনা-বেচার বা ফার্মেসির ব্যবসা পরিচালনার জন্য দেশীয় সফটওয়্যার ‘ত্রয়ী-ফার্মা’।

 

বাংলাদেশে তৈরি এবং সর্বাধিক ব্যবহৃত অ্যাকাউন্টিং-ইনভেন্টরি সফটওয়্যার ত্রয়ী’র নির্মাতা প্রতিষ্ঠান বেষ্ট বিজনেস বন্ড লিমিটেড (থ্রিবিএল), ঔষধ কেনা-বেচার বা ফার্মেসির ব্যবসা পরিচালনাকারীদের জন্য ত্রয়ী’র একটি নতুন সংস্করণ হিসেবে ‘ত্রয়ী-ফার্মা’ সফটওয়্যারটি তৈরি করেছে ।


সফটওয়্যারটিতে ২১০টি ঔষধ কোম্পানির ১৪ হাজার ঔষধের নাম, ইউনিট (মাল্টিপল ইউনিট-বক্স/কার্টুন ও পিছ), ফরমুলেশন, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য ইত্যাদি সন্নিবেশিত করা আছে।


এছাড়া ব্যবহারের স্বাচ্ছন্দ্যতার জন্যে বিক্রয় কর্মীদের আইডি/পাসওয়ার্ড তৈরি করা, তৈরি করা বিল মুছে ফেলতে না পারা, প্রয়োজনে বিক্রিত ঔষধ ফেরত নেয়ার ব্যবস্থা করা, দিন শেষে সরবরাহকৃত মজুদ অনুযায়ী প্রাপ্ত টাকার হিসাব করা, স্বয়ংক্রিয়ভাবে তৈরি বিদ্যমান মজুদের অবস্থা দেখে নতুন করে অর্ডার দেয়া প্রভৃতি সুবিধা রাখা হয়েছে।


সফটওয়্যারটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট: www.ibsoftbd.com

 

 

রাইজিংবিডি/ঢাকা/৬ নভেম্বর ২০১৪/ফিরোজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়