ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ২৮ অক্টোবর ২০২১   আপডেট: ১৫:৫৮, ২৮ অক্টোবর ২০২১
১ নভেম্বর থেকে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা

ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ১ নভেম্বর থেকে রাজধানী ঢাকায় ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু করা হবে। 

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

আরো পড়ুন:

তিনি বলেন, ১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা দেওয়ার জন্য তালিকা শেষের দিকে। শিক্ষা মন্ত্রণালয় তালিকা দিয়েছে, সেই তালিকা আমরা আইসিটি মন্ত্রণালয়কে দিয়েছি। তারা সবকিছু সুরক্ষা অ্যাপে নিবন্ধন করে দিয়েছে। ঢাকায় ১২টি কেন্দ্র আমরা ঠিক করেছি। সেগুলো শীততাপ নিয়ন্ত্রিত হবে। অন্যান্য যে টিকা কার্যক্রমও চলমান থাকবে।

মন্ত্রী বলেন, আমাদের হাতে প্রায় দুই কোটির বেশি টিকা রয়েছে। আজ, আগামীকাল ও পরশুর মধ্যে প্রায় ৮০ লাখ টিকা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
 

আসাদ/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়