ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‌‘ওলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৯, ৭ মে ২০২৬   আপডেট: ০৮:৫৮, ৭ মে ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে ‌‘ওলবাকিয়া’ পদ্ধতি ব্যবহার করতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী

‘ওলবাকিয়া’ পদ্ধতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ওলবাকিয়া পদ্ধতি ব্যবহার করে পাইলট প্রকল্প চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৬ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ওলবাকিয়া’ পদ্ধতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু মৌসুম সামনে। তাই ওলবাকিয়া পদ্ধতি বাস্তবায়নে দ্রুত প্রস্তুতি নিতে হবে।” তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওয়ার্ল্ড মস্কুইটো প্রোগ্রামের (ডব্লিউএমপি) সঙ্গে সমন্বয় করে কারিগরি ও আর্থিক পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন।

বৈঠকে ডব্লিউএমপির অ্যাডভোকেসি ও এক্সটার্নাল রিলেশনস বিভাগের পরিচালক ড. ক্লডিয়া সুরজাদজাজা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ওলবাকিয়া পদ্ধতি বাস্তবায়নের প্রস্তাবিত পরিকল্পনা উপস্থাপন করেন।

অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ভিত্তিক ডব্লিউএমপির সঙ্গে বাংলাদেশ সরকার ২০২৫ সালের ডিসেম্বরে একটি সমঝোতা স্মারক সই করে। এর আওতায় বাংলাদেশে বিজ্ঞানভিত্তিক এই পদ্ধতি বাস্তবায়নে সহায়তা করবে সংস্থাটি।

বৈঠকে ডব্লিউএমপি জানায়, বাংলাদেশে প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নে তারা কারিগরি সহায়তা দেবে এবং দাতা সংস্থাগুলোর সহায়তা সংগ্রহেও কাজ করবে।

স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ডব্লিউএমপির এই সহযোগিতাকে স্বাগত জানান। তিনি বলেন, “ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং জনস্বাস্থ্য প্রস্তুতি জোরদার করতে সরকার উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহারে প্রতিশ্রুতিবদ্ধ।”

ওলবাকিয়া পদ্ধতি কী
ওলবাকিয়া হলো এক ধরনের প্রাকৃতিক ব্যাকটেরিয়া, যা এডিস মশার মধ্যে প্রবেশ করালে সেই মশার ডেঙ্গু, চিকুনগুনিয়া ও জিকা ভাইরাস ছড়ানোর ক্ষমতা কমে যায়। বিশ্বের বিভিন্ন দেশে এই পদ্ধতি ব্যবহার করে ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হয়েছে।

ঢাকা/এএএম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়