নওগাঁয় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু
নওগাঁ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নওগাঁর মহাদেবপুর ও নিয়ামতপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) বিকেলে মাঠে কাজ করার সময় তাদের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, উপজেলার খাজুর মাঠে কয়েকজন শ্রমিক বোরো ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে দিলিপ চন্দ্র বর্মন নামে এক কৃষিশ্রমিক ঘটনাস্থলেই মারা যান। তিনি খাজুর ইউনিয়নের কুড়াপাড়া গ্রামের বাসিন্দা।
এদিকে, নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, উপজেলার হাজিনগর মাঠে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করা যায়নি।
অপরদিকে, নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের রামনগর গ্রামে জমি থেকে ধান কেটে ঘরে নেওয়ার কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় বজ্রপাতে অনুকূল চন্দ্র মাহন্ত নামে এক কৃষক মারা যান।
ঢাকা/সাজু/ইভা
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা