ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ৭ মে ২০২৬  
ডেমরায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

ঢাকার ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মোহাম্মদ নাজমুল (১৭) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় ইমন (১৮) নামে তার এক বন্ধু আহত হয়েছেন।

বুধবার (৬ মে) রাত পৌনে ১১টার দিকে ঢাকা পেপার মিলের গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নাজমুলকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে রাত পৌনে ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত বন্ধু ইমন জানান, নাজমুলের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার বাজারগাঁও গ্রামে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তারা ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় বসবাস করতেন। নাজমুল তার বাবার হলুদ-মরিচের দোকানে কাজ করতেন।

তিনি আরো জানান, রাতে তারা মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করছিলেন। এ সময় কোনাপাড়া বাঁশেরপুল সংলগ্ন ঢাকা পেপার মিলের গেটের সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে নাজমুল গুরুতর আহত হন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়