ঢাকা     বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬ ||  বৈশাখ ২৪ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীদের মারধর, ১১ সেলফী বাস আটক

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ৭ মে ২০২৬   আপডেট: ০৯:০৩, ৭ মে ২০২৬
ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীদের মারধর, ১১ সেলফী বাস আটক

সাভার সরকারি কলেজের ক্যাম্পাসে আটকে রাখা সেলফী পরিবহনের বাস

ঢাকার ধামরাইয়ে চলন্ত বাসে ভাড়া নিয়ে তর্কের জেরে শিক্ষার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সেলফী পরিবহনের ১১টি বাস আটক করেছে সাভার সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৬ মে) বিকেলে অর্ধশতাধিক শিক্ষার্থী ক্যাম্পাসের ভেতরে এসব গাড়ি আটকে রাখেন। 

আরো পড়ুন:

মারধরে আহত হওয়া শিক্ষার্থী নাম ইমন। তিনি সাভার সরকারি কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। এ ঘটনায় আরো কয়েকজন ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। 

কলেজের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। সাভার সরকারি কলেজের পরীক্ষা ধামরাই কলেজে নেওয়া হচ্ছে। বুধবার দুপুরে পরীক্ষা দিতে ইমনসহ আরো শিক্ষার্থীরা সেলফী পরিবহনের বাসে সাভার থেকে ধামরাই যাচ্ছিলেন। 

বাস ভাড়া নিয়ে এসময় কন্ট্রেকটারের সঙ্গে ছাত্রদের তর্ক হয়। এক পর্যায়ে বাসের কন্ট্রেকটর ইমনসহ আরো তিন থেকে চারজন ছাত্রকে মারধর করে চলন্ত বাস থেকে ফেলে দেন। পরে অন্য শিক্ষার্থীরা ইমনসহ আহত অন্য শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যান। 

সাভার সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল হামিদ মোল্লা বলেন, “স্টুডেন্ট ভাড়া নিয়ে তর্কের জেরে মারধরের ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর। এঘটনায় কলেজের ছাত্ররা সেলফী পরিবহনের ১১টি বাস আটক করেছে। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।” 

এ বিষয়ে সেলফী বাস কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী গণমাধ্যমকে জানান, সেলফী পরিবহন কর্তৃপক্ষকে আসার জন্য বলা হয়েছে। তারা এলে কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করা হবে।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়