খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সদস্যকে গুলি করে হত্যা
খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর সদস্য মো. ইমন হোসেনকে (২৫) গুলি করে হত্যা করছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) ভোর ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে।
নিহত ইমন রুহুল আমিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, ইমন ভোরে ঘরের সামনে হাটাহাটি করছিলেন। এ সময় দুর্বৃত্তরা এসে তাকে গুলি করে চলে যায়। ঘটনাস্থলেই ইমন মারা যান।
ইউপিডিএফ গণতান্ত্রিক-এর খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত ইমন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।
পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, “ঘটনাটি শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধারের পর বিস্তারিত জানাতে পারব।”
ঢাকা/রূপায়ন/মাসুদ
শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা