ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ৬ মে ২০২৬   আপডেট: ২২:১৮, ৬ মে ২০২৬
যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান

শান্তিচুক্তির জন্য যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে ইরান। বুধবার (৬ এপ্রিল) তেহরান এ তথ্য জানিয়েছে।

এর আগে সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছিল, উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ শেষ করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরান এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কাছাকাছি পৌঁছেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির মতো জটিল বিষয়গুলো পরবর্তী সময়ের জন্য রেখে দিয়েছে যুক্তরাষ্ট্র।

আরো পড়ুন:

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ-র বরাত দিয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ইরান শিগগিরই পাকিস্তানের মাধ্যমে তাদের জবাব জানাবে। 

এই যুদ্ধের একমাত্র শান্তি আলোচনার আয়োজক ছিল পাকিস্তান এবং তখন থেকেই দেশটি উভয় পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের প্রধান মাধ্যম হিসেবে কাজ করছে।

বুধবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট প্রস্তাবের বিস্তারিত বিবরণ না দিলেও বলেছেন, ‘ইরান যদি সম্মত হওয়া বিষয়গুলো মেনে নেয়’ তবে যুদ্ধের অবসান হতে পারে। পরে তিনি নিউইয়র্ক পোস্টকে জানান, একটি চুক্তিতে স্বাক্ষর করার জন্য মুখোমুখি বৈঠকের কথা ভাবার সময় এখনো আসেনি।

মধ্যস্থতা সম্পর্কে অবগত একটি পাকিস্তানি সূত্র এবং আরেকটি সূত্র, আনুষ্ঠানিকভাবে যুদ্ধের অবসান ঘটাতে প্রস্তাবিত ১৪ দফা সম্বলিত এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রাথমিকভাবে প্রকাশিত তথ্য নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, এই সমঝোতা স্মারকের পর হরমুজ প্রণালি দিয়ে নৌচলাচলের বাধা দূর করা, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপে সম্মত হওয়া নিয়ে আলোচনা হবে।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়