ঢাকা     বুধবার   ০৬ মে ২০২৬ ||  বৈশাখ ২৩ ১৪৩৩ || ১৯ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৮, ৬ মে ২০২৬  
নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা

নোয়াখালী জেলা জাতীয়বাদী ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা হয়েছে।

নোয়াখালীতে জেলা জাতীয়বাদী ছাত্রদলের নবগঠিত কমিটির উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জিলা স্কুলের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

নবগঠিত জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহানের নেতৃত্বে আয়োজিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রায় বিভিন্ন ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আরো পড়ুন:

সমাবেশে বক্তারা বলেন, নতুন নেতৃত্বে সংগঠন আরো গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করা হবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বক্তারা আরো বলেন, সংগঠনের ভেতরের সকল বিভেদ দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে ছাত্রদলকে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করা হবে। 

জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা শহীদ ভুলু স্টেডিয়ামে জড়ো হন। পরে তা এক বৃহৎ শোভাযাত্রায় পরিণত হয়, যা নোয়াখালী জেলা শহরে সাড়া ফেলে।

ঢাকা/সুজন/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়