ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

করোনায় আরও ৮ জনের মৃত‌্যু

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ৩০ অক্টোবর ২০২১   আপডেট: ১৭:০৩, ৩০ অক্টোবর ২০২১
করোনায় আরও ৮ জনের মৃত‌্যু

ফাইল ফটো

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৭ হাজার ৮৬২ জন।

২৯ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৯ হাজার ৩২৮ জন।

আরো পড়ুন:

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৮১ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ১৪৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১ দশমিক ২৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ১৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রাম বিভাগের ২ জন, খুলনা বিভাগের ১ জন এবং সিলেট বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যু হয়নি।

ঢাকা/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়